চলতি বছরের শেষ নাগাদ চীনের সাংহাইয়ে ডির‌্যাম চিপের ডিজাইন কার্যক্রম বন্ধ করে দেবে মেমোরি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজি। সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ বিষয়ে নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, এনএএনডি ও এসএসডি  প্রযুক্তির উন্নয়নে কাজ করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারখানাটিতে কর্মরত ১৫০ জন চীনা ইঞ্জিনিয়ারকে যুক্তরাষ্ট্র বা ভারতে স্থানান্তর করা হতে পারে বলে শিল্প খাতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রয়টার্স