একই ক্যাটাগরিতে নতুন আরেকটি ডিভাইস উৎপাদনে কাজ করছে গুগল। ২০২০ সালে গুগল টিভির সঙ্গে ক্রোমকাস্ট চালু করেছিল প্রযুক্তি জায়ান্টটি। ব্যবহারকারীদের বড় স্ক্রিনের অভিজ্ঞতা প্রদানে এটি চালু করা হয়েছিল। ৯টু৫গুগল প্রকাশিত তথ্যানুযায়ী, সাম্প্রতিক মাসগুলোয় কেউ কেউ নতুন ক্রোমকাস্ট ডিভাইসে স্টোরেজসহ বেশকিছু বৈশিষ্ট্যে পার্থক্য দেখতে পেয়েছেন। নথির তথ্যানুযায়ী, বোরিয়াল কোডনেমে নতুন একটি অ্যান্ড্রয়েড ডিভাইস উৎপাদনে কাজ করছে গুগল। ডিভাইস সম্পর্কিত অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। ইটি টেলিকম