বর্তমানে প্রচলিত হিরো ও ম্যাক্স ক্যামেরার পাশাপাশি আরো দুটি মডেল নিয়ে আসবে গোপ্রো। সম্প্রতি আয়ের উপাত্ত প্রকাশের সময় গোপ্রোর প্রতিষ্ঠাতা ও সিইও নিক উডম্যান জানান, আগামী বছরেই দুটো স্পেশালাইজড মডেলের ক্যামেরা আনা হবে। বাজারে আরো বিস্তৃত হিস্যা নেয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে গোপ্রো। তবে আমরা সুইস আর্মি নাইফের মতো সবার জন্য এক পণ্য আনছি না। বিদ্যমান গ্রাহকদের পাশাপাশি বিশেষ ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন মডেলের অ্যাকশন ক্যামেরা আনতে যাচ্ছি আমরা। দ্য ভার্জ