২০২১ সালের শেষে উইন্ডোজ ১১তে ভয়েস অ্যাকসেস ফিচার পরীক্ষার কথা জানিয়েছিল মাইক্রোসফট। এ ফিচারের পাশাপাশি এবার ভার্চুয়াল কি-বোর্ডে ফিচারটি যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর গ্যাজেটসনাও।

ভয়েস অ্যাকসেস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সাধারণ কাজ পরিচালনা করতে পারতেন। অ্যাপ চালু বা বন্ধ করা, ওয়েব ব্রাউজারে কোনো কিছুর সন্ধানসহ বিভিন্ন কাজ অনায়াসেই করা সম্ভব। চাইলে যে কেউ ভয়েস কমান্ডে টাইপিং বা মাউস কার্সরও নিয়ন্ত্রণ করতে পারবেন। বর্তমানে উইন্ডোজ ইনসাইডার আপডেটের মাধ্যমে ভার্চুয়াল কি-বোর্ডে ফিচারটি যুক্ত করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

ব্লগপোস্টে দেয়া বিবৃতিতে মাইক্রোসফট জানায়, বর্তমানে ব্যবহারকারীরা শো বা হাইড কি-বোর্ড কমান্ডের মাধ্যমে ভার্চুয়াল কি-বোর্ড চালু ও বন্ধ করতে পারবেন। আগে থেকে ফিচারটি ব্যবহারের সুবিধা থাকলেও নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা নাম, ই-মেইল অ্যাড্রেস উচ্চারণ, নম্বর লেখা, বিরাম চিহ্ন, প্রতীক ও ইমোজি ব্যবহার করতে পারবেন।

ভয়েস কমান্ডের মাধ্যমে ভার্চুয়াল কি-বোর্ড চালু করার পর ব্যবহারকারীরা প্রত্যেক কি’র উপরে আলাদা নম্বর দেখতে পারবেন। নম্বরগুলো ভয়েস কমান্ডের মাধ্যমে কি প্রেসে সহায়তা করবে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী জি বাটন প্রেস করতে চাইলে ক্লিক ১৮ ভয়েস কমান্ড দেবেন। ইমোজি দেয়ার ক্ষেত্রেও একি পদ্ধতি ব্যবহার করা যাবে।