ম্যাসেজিং ও ফোনকলের ক্ষেত্রে বিপুল জনপ্রিয় মেটাধীন মাধ্যম হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে হোয়াটসঅ্যাপের বেটা প্রোগ্রামটি ভবিষ্যতের আসন্ন ফিচারের আভাস দিয়েছে। এবার একই রকম ইংগিত দিল আইওএস ভার্সনের জন্য। খবর টেকর্যাডার।
অ্যান্ড্রয়েড থেকে ডিভাইস পরিবর্তন করে আইফোন ব্যবহার করলেও কোনো ধরনের ঝঞ্ঝাট হবে না ব্যবহারকারীর জন্য। নতুন ডিভাইস দিয়ে একই অ্যাকাউন্ট ব্যবহার
করলে চ্যাট হিস্ট্রি, মিডিয়া ফাইল দুই ডিভাইসেই ব্যবহার করা যায়। একে বলে চ্যাট মাইগ্রেশন। অর্থাৎ নতুন ডিভাইস দিয়ে অ্যাকাউন্টে লগইন করা মাত্র আগের ডিভাইসের সব ডাটা ট্রান্সফার হয়ে নতুনটিতে চলে আসে। এর আগে আইওএস থেকে ডিভাইস পরিবর্তন করলে চ্যাট মাইগ্রেশনের সুবিধাটি প্রযোজ্য ছিল। এবার বিপরীত প্রেক্ষাপটের জন্যও চ্যাট মাইগ্রেশন সুবিধা থাকবে। আইওএস ভার্সন ২২.২.৭৪-এর হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনটি আইওএসে চ্যাট মাইগ্রেশন প্রক্রিয়ার একটি ধারণা দিয়েছে।
তথ্যানুযায়ী, চ্যাট মাইগ্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি করবে না। এর জন্য মুভ টু আইওএস নামে একটি স্বতন্ত্র অ্যাপেরও প্রয়োজন আছে।
চ্যাট মাইগ্রেশন চালু করতে ব্যবহারকারীর অনুমোদনসাপেক্ষে চ্যাট হিস্ট্রিতে প্রবেশ করবে হোয়াটসঅ্যাপ। তবে চ্যাট মাইগ্রেশনের অপশনটি শুধু একবারই আসবে। স্কিপ করলে পরবর্তী সময়ে আর এটি ব্যবহার করা যাবে না। আইওএস বা অ্যান্ড্রয়েডের কোন ভার্সনে এটি প্রযোজ্য হবে তা এখনো বিস্তারিত জানা যায়নি।










