ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট পডকাস্ট ট্যাব চালু করতে কাজ করছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। ডেভেলপার জেন মাঞ্চুন ওং প্রথম ফিচারটির তথ্যসংক্রান্ত স্ক্রিনশট প্রকাশ করেন। খবর এনগ্যাজেট।

প্রকাশিত স্ক্রিনশটে নির্দিষ্ট ট্যাবের নতুন ইউজার ইন্টারফেস এলিমেন্ট দেখা গেছে। ছবির তথ্যানুযায়ী, টুইটার মোবাইল ইন্টারফেসের নিচের দিক থেকে ব্যবহারকারীরা নতুন ট্যাবটি ব্যবহার করতে পারবে। তবে স্পেসেসের জন্য সেখানে আলাদা কোনো ট্যাব নেই। যেখানে বর্তমান ভার্সনে আলাদা ট্যাব রয়েছে।

লাইভ অডিও পরিষেবা থেকে টুইটার ধীরে ধীরে সরে যাচ্ছে। বিষয়টি বিশ্লেষকদের কাছে অনেকটাই জটিল মনে হচ্ছে। তবে এ খাতে প্লাটফর্মটি ভালো বিনিয়োগও করেছে। বিশ্লেষক ও গবেষকদের মতে, মাইক্রোব্লগিং প্লাটফর্মটি যদি সত্যিই পডকাস্টের জন্য নির্দিষ্ট ট্যাব যুক্ত করে, তাহলে সেটি খুব চমকপ্রদ কিছু হবে না। বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠান পডকাস্ট পরিষেবা চালু করেছে এবং অন্যতম সফল ব্যবসায় পরিণত হয়েছে।