ক্যারেক্টার লিমিট শিথিল করতে যাচ্ছে টুইটার। ইচ্ছেমতো বড় আকারের লেখা পোস্ট করার সুবিধা নিয়ে টুইটার আর্টিকেল ফিচার আনতে যাচ্ছে তারা।
ফিচারটি টুইটার অ্যাপের মধ্যেই আলাদা সেকশনে দেখা যাবে। সেখানে ক্লিক করেই আকারে বড় লেখা পোস্ট করা যাবে। চাইলে যেকোনো বিষয়ে প্রবন্ধ জমা দেয়ারও সুযোগ মিলবে এবার। এরই মধ্যে ফিচারটি চালুর জন্য কাজ শুরু করেছেন টুইটারের কর্মীরা।
ফিচারটির বিষয়ে টুইটারের এক মুখপাত্র সি-নেটকে বলেন, ব্যবহারকারীদের আরো বেশি বার্তা বিনিময়ের সুযোগ দিতে আমরা সবসময় নতুন উপায় খুঁজি। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।
শুরুতে এটা শুধু টুইটার ব্লু সাবস্ক্রাইবারদের জন্য বরাদ্দ থাকবে নাকি সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
টুইটার আর্টিকেল নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। অনেকে বলছেন, এতে টুইটারে এনগেজমেন্ট কমে যাবে। টুইটার থ্রেডে অধিক রিয়েকশন ও রেসপন্স পেতে দেখা গেছে। এনগ্যাজেট










