গুগলের সেলফোন ও স্মার্ট স্পিকারের পাশাপাশি শিগগিরই আরো কিছু ডিভাইসে ব্যক্তিগত প্রযুক্তির অংশ হিসেবে রাডারের ব্যবহার শুরু হতে পারে। খবর এনগ্যাজেট।

৯টু৫গুগলের তথ্যানুযায়ী গুগল, ফোর্ডসহ আরো চারটি প্রতিষ্ঠান রিপল স্ট্যান্ডার্ডের ক্ষুদ্র একটি রাডারের ফিচার প্রকাশ করেছে। এটি ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়কে প্রাধান্য দেয়ার মাধ্যমে বিভিন্ন ডিভাইসে ছোট রাডার ব্যবহারের সুবিধা দেবে।

কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন পরিচালিত ফ্রেমওয়ার্কটি যেকোনো ডিভাইস উৎপাদনকারীদের স্পর্শবিহীন বা অঙ্গভঙ্গির মাধ্যমে ডিভাইস নিয়ন্ত্রণ, স্বাস্থ্যগত বিষয় পর্যবেক্ষণ ও কোনো ভবনে জনবসতির পরিমাণ নির্ধারণসহ সাধারণ কাজে ছোট রাডার ব্যবহারের সুবিধা দেবে।

গিটহাবে রাডারের বিভিন্ন ফিচারের তথ্য রয়েছে। এতে আন্তঃক্রিয়াশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ডেভেলপারদের এক্সটেনশনের মাধ্যমে বিশেষ ব্যবহার ক্ষেত্র চালু করতে হবে বলে সূত্রে জানা গেছে। তবে রিপল টিম আশা প্রকাশ করে বলে, পরবর্তী সংস্করণে অ্যাডস অন যুক্ত করা হবে। ছোট রাডার ব্যবহারের প্রকল্পে গুগল ও ফোর্ডের অংশগ্রহণ যৌক্তিক। কেননা প্রতিষ্ঠান দুটি এরই মধ্যে তাদের পণ্যে রাডার ব্যবহার করেছে। বিশেষ করে গুগলের নেস্ট হাব ও ফোর্ডের কো-পাইলট৩৬০ ড্রাইভার অ্যাসিস্টে এটি ব্যবহার করা হয়েছে।