চীনের বাজারে পরিষেবা বন্ধ করে দিয়েছে ভার্চুয়াল গেমিং প্লাটফর্ম রোবলক্স। নতুন ডাটা ব্যবস্থার অংশ হিসেবে চীন সরকার বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করছে। ফলে প্রতিষ্ঠানটি ডাটা আর্কিটেকচারসহ জরুরি খাতে তাদের বিনিয়োগ শুরু করেছে। আইওএস ও অ্যান্ড্রয়েড প্লাটফর্মে উন্মুক্তর পাঁচ মাস পর টেনসেন্ট পরিচালিত রোবলক্সের চীনা ভার্সন লুয়াবুলেসি বন্ধ হয়ে যায়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, লুয়াবুলেসির ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আমরা ডাটা আর্কিটেকচারসহ জরুরি খাতে বিনিয়োগ শুরু করেছি। গ্যাজেটস নাউ
চীনে কার্যক্রম বন্ধ করল রোবলক্স
চীনের বাজারে পরিষেবা বন্ধ করে দিয়েছে ভার্চুয়াল গেমিং প্লাটফর্ম রোবলক্স। নতুন ডাটা ব্যবস্থার অংশ হিসেবে চীন সরকার বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করছে।










