অনলাইন মিউজিক প্লাটফর্ম ব্যান্ডক্যাম্প অধিগ্রহণ করতে যাচ্ছে ফোর্টনাইট গেমের ডেভেলপার এপিক গেমস। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি এ কথা জানায়। প্রতিষ্ঠান দুটির তথ্যানুযায়ী, এ অধিগ্রহণের মাধ্যমে এপিক গেমস স্বচ্ছ ও উন্মুক্ত ক্রিয়েটর মার্কেটপ্লেস ইকোসিস্টেম তৈরি করতে পারবে। অধিগ্রহণ সম্পন্ন হলেও ব্যান্ডক্যাম্প স্বতন্ত্রভাবে তাদের স্টোরের কার্যক্রম পরিচালনা করবে এবং সহপ্রতিষ্ঠাতার ইথান ডায়মন্ডের তদারকির দায়িত্বে থাকবে। তবে অধিগ্রহণের লেনদেনসংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এনগ্যাজেট