আর্জেন্টিনায় স্মার্টফোন তৈরি করতে যাচ্ছে শাওমি। লাতিন আমেরিকার এ বাজারে সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে চীনা স্মার্টফোন জায়ান্টটি। স্থানীয় কোম্পানি এটারকরের সঙ্গে যৌথভাবে স্মার্টফোন তৈরি করবে শাওমি। এটারকর গ্রুপের টিয়েরা ডেল ফুয়েগো কারখানায় তৈরি স্মার্টফোনে মেড ইন টিয়েরা ডেল ফুয়েগো লেভেল যুক্ত করা হচ্ছে বলে জানান হুয়ান পাবলো বাইয়ার্দি নামে গ্রুপটির এক কর্মকর্তা। বিশ্বের ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলে পাওয়া যাচ্ছে শাওমির ফোন। আর্জেন্টিনার বাজারে প্রথম তিনটি রেডমি মডেলের ফোনের প্রচারণা চালাচ্ছে কোম্পানিটি। গিজমোচায়না