এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ম্যানেজমেন্টে অন্যতম ডাটা ও গবেষণা সফটওয়্যার পরিষেবা প্রতিষ্ঠান এনভিজি অধিগ্রহণ করেছে আইবিএম। অধিগ্রহণের আর্থিক লেনদেনের তথ্য জানা যায়নি। এনভিজির সফটওয়্যার ৫০০-এর বেশি ধরনের তথ্য সংগ্রহের পর স্বয়ংক্রিয়ভাবে একত্র করে এবং অধিকাংশ টেকসই রিপোর্টিং কাঠামোকে সমর্থন করে। আইবিএমের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তির সঙ্গে এনভিজির সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে করপোরেট জগতে উত্পন্ন প্রতিক্রিয়াগুলো স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। আইএএনএস