কর্মী ছাঁটাই বা কর্মসংস্থান কমানোর উদ্যোগ নিতে যাচ্ছে ডেল টেকনোলজিস। ব্যক্তিগত কম্পিউটারের চাহিদা কমে যাওয়ায় বিশ্বে সামগ্রিকভাবে ৫ শতাংশ ওয়ার্কফোর্স বা ৬ হাজার ৬৫০টি কর্মসংস্থান কমানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। কর্মীদের পাঠানো এক মেমোতে প্রতিষ্ঠানটির কো-চিফ অপারেটিং অফিসার জেফ ক্লার্ক বলেন, ‘‌প্রতিষ্ঠান এখন এমন এক পরিস্থিতিতে রয়েছে, যেখানে ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত। এ বিষয়ে ডেলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।’ রয়টার্স