মেটা মালিকানাধীন ফেসবুকের ‘নিউজ ফিড’
আর থাকছে না। ১৫ বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমের মূল ফিচারটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মেটা। এখন থেকে ফিচারটি কেবল ‘ফিড’ নামে পরিচিত হবে। এক টুইটের মাধ্যমে এ পরিবর্তনের ঘোষণা দেয়া হয়। মার্ক জাকারবার্গ কর্তৃক কোম্পানির নাম পরিবর্তনের এক মাসের মাথায় ফিচারটির নাম পরিবর্তনের ঘোষণা দেয়া হলো। এক বিবৃতিতে ফেসবুকের মুখপাত্র জানান, এ পরিবর্তনের ফলে নিজেদের ফিডে আরো বৈচিত্র্যময় কনটেন্ট দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। তবে এতে ফেসবুক অ্যাপে ফিচারটির কার্যক্রমে কোনো পরিবর্তন আনা হবে না। ইনগ্যাজেট
নিউজ ফিডের নাম পরিবর্তন করল ফেসবুক
মেটা মালিকানাধীন ফেসবুকের ‘নিউজ ফিড’ আর থাকছে না। ১৫ বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমের মূল ফিচারটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মেটা। এখন থেকে ফিচারটি কেবল ‘ফিড’ নামে পরিচিত হবে।










