চলতি মাসের শেষ নাগাদ সব সদর দপ্তর চালু করবে মাইক্রোসফট। কভিড-১৯ মহামারীসংক্রান্ত বিধিনিষেধসহ বিভিন্ন কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর এ সিদ্ধান্ত নেয়া হলো। অফিস চালুর ৩০ দিনের মধ্যে কর্মী ও ম্যানেজারদের কাজের রুটিন নির্ধারণ করতে হবে। সেটি সশরীরে, রিমোটলি অথবা হাইব্রিড মডেল হতে পারে। ২৮ ফেব্রুয়ারি থেকে সানফ্রান্সিসকো বে এলাকার অফিসও চালু করা হবে। এনগ্যাজেট
ফেব্রুয়ারির শেষে সদর দপ্তর চালু করবে মাইক্রোসফট
চলতি মাসের শেষ নাগাদ সব সদর দপ্তর চালু করবে মাইক্রোসফট। কভিড-১৯ মহামারীসংক্রান্ত বিধিনিষেধসহ বিভিন্ন কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর এ সিদ্ধান্ত নেয়া হলো।










