অ্যাকসেসরিজের বাজারে অবস্থান তৈরিতে বাজারে নকিয়ার ই১২০০ এএনসি হেডফোন নিয়ে এসেছে রিচগো। তবে হেডফোনটি বর্তমানে শুধু চীনের বাজারেই পাওয়া যাবে। এতে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশনসহ (এএনসি) বেশকিছু ফিচার রয়েছে।

২০২১ সালে চীনে প্রথম নকিয়া ই১২০০ হেডফোন বাজারজাত করা হয়। এরপর ভারতসহ বিশ্বের অন্য বাজারে নকিয়া এসেনশিয়াল ওয়্যারলেস হেডফোন ই১২০০ নামে বাজারজাত করা হয়। ওভার দ্য ইয়ার ডিজাইনের হলেও নতুন মডেলটিতে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

এ কারণে হেডফোনটিকে নকিয়া ই১২০০ এএনসি নাম দেয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে।

নতুন হেডফোনটিতে নকিয়া এসেনশিয়াল ওয়্যারলেস হেডফোন ই১২০০-এর মতো ডিজাইন ও একই হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশনের (এএনসি) পাশাপাশি নতুন মডেলের হেডফোনে ব্লুটুথ ভার্সন ৫ এবং ৭০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। যেখানে আগের ভার্সনে ৫০০ মিলি অ্যাম্পিয়ার

আওয়ারের ব্যাটারি ছিল। প্রতিষ্ঠানের দাবি অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন বন্ধ অবস্থায় হেডফোনটির ব্যাটারি ৫০ ঘণ্টা এবং চালু অবস্থায় ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ প্রদানে সক্ষম।

নকিয়া ই১২০০ এএনসি হেডফোনটি বৃত্তাকার ও তারবিহীন। এটি পুরো কান ঢেকে রাখবে। হেডফোনের বাইরের অংশটি গ্লসি ফিনিশের অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম নির্মিত। ভেতরে থাকা ইয়ার প্যাডগুলো নরম চামড়াসদৃশ বস্তুতে মোড়ানো। হেডফোনটিতে বিল্ট ইন গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিরির ভয়েস সাপোর্ট ফিচার রয়েছে। এর সঙ্গে ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও দেয়া হয়েছে। ব্যবহারকারীরা চাইলে এটি ওয়্যারড মোডেও ব্যবহার করতে পারবেন। ৪০ মিলিমিটারের হেডব্যান্ডটি ভাঁজযোগ্য হওয়ায় সহজেই বহনযোগ্য এবং খুব বেশি জায়গারও প্রয়োজন হয় না।

চীনের বাজারে আনলেও হেডফোনটির দামের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কবে নাগাদ এটি বিশ্ববাজারে পাওয়া যাবে সেটিও নিশ্চিত নয়। —গিজমোচায়না