সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যানডিয়ান্ট অধিগ্রহণ আলোচনা শুরু করেছে অ্যালফাবেটের গুগল। সম্প্রতি আলোচনার বিষয়ে অবগত সূত্রে এ তথ্য জানা গেছে। এ খবর প্রকাশের পর নাসডাকে ম্যানডিয়ান্টের শেয়ারদর ১৬ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৪৫৩ কোটি ডলারের কাছাকাছি। সাইবার হামলাসহ যেকোনো ঘটনা তদন্তের পাশাপাশি সাইবার নিরাপত্তা ব্যবস্থার পরীক্ষা করে ম্যানডিয়ান্ট। এ অধিগ্রহণের মাধ্যমে গুগলের ক্লাউড কম্পিউটিং ব্যবসা আরো গতিশীল হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। রয়টার্স
ম্যানডিয়ান্ট অধিগ্রহণ আলোচনায় গুগল
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যানডিয়ান্ট অধিগ্রহণ আলোচনা শুরু করেছে অ্যালফাবেটের গুগল। সম্প্রতি আলোচনার বিষয়ে অবগত সূত্রে এ তথ্য জানা গেছে। এ খবর প্রকাশের পর নাসডাকে ম্যানডিয়ান্টের শেয়ারদর ১৬ শতাংশ বেড়েছে।










