আয়ের দিক থেকে ২০২১ সালে ইন্টেলকে ছাড়িয়ে গেছে স্যামসাং। লজিক আইসি ও মেমোরি সেগমেন্ট উভয় খাতে বেশ চাঙ্গা প্রবৃদ্ধিতে গত বছর স্যামসাংয়ের আয় ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৫ কোটি ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টেলের আয় হয়েছে ৭ হাজার ৩১০ কোটি ডলার। মেমোরি সেগমেন্টে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে এসকে হাইনিক্স ও মাইক্রন। গার্টনারের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের আয় ২৫ দশমিক ১ শতাংশ বেড়ে ৫৮ হাজার ৩৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পে বার্ষিক আয় প্রথমবারের মতো ৫০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। উইন্ডোজ সেন্ট্রাল
আয়ের দিক থেকে ইন্টেলকে ছাড়িয়ে গেছে স্যামসাং
আয়ের দিক থেকে ২০২১ সালে ইন্টেলকে ছাড়িয়ে গেছে স্যামসাং। লজিক আইসি ও মেমোরি সেগমেন্ট উভয় খাতে বেশ চাঙ্গা প্রবৃদ্ধিতে গত বছর স্যামসাংয়ের আয় ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৫ কোটি ডলার।










