চলতি মাসের শুরুতে এক ঘোষণায় অ্যামাজন ভ্যাকসিন নেয়া কর্মীদের জন্য ওয়্যারহাউজে মাস্ক পরিধানের বিধি বাতিলের কথা জানিয়েছিল। বর্তমানে ই-কমার্স জায়ান্টটি যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নেয়া কর্মীদের জন্য মাস্ক পরিধান ঐচ্ছিক বিষয় হিসেবে জানিয়েছে। সম্প্রতি কর্মীদের কাছে পাঠানো এক নোটিসের বরাতে সিএনবিসি সূত্রে এ তথ্য জানা গেছে। হাওয়াই, ইলিনয়, অরেগন, ওয়াশিংটনসহ বিধিনিষেধ আরোপিত রাজ্যে কর্মীদের মাস্ক পরিধান করতে হবে বলেও জানানো হয়েছে। এনগ্যাজেট