চিপ খাতে ২০৩০ সাল নাগাদ ৪০০ কোটি ইউরো বা ৪৬০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা ইতালির। স্থানীয় সেমিকন্ডাক্টর শিল্প শক্তিশালী করতে এবং প্রযুক্তি জায়ান্টগুলোর বিনিয়োগ আকর্ষণে এ পরিকল্পনা হাতে নিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশটি। সম্প্রতি ইতালিতে চিপ কারখানা চালুর ঘোষণা দিয়েছে ইন্টেল। আগামী ১০ বছরে তারা ইতালিতে ৮০০ কোটি ইউরো বা ৯০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায়। ইন্টেলসহ বিদেশী সেমিকন্ডাক্টর জায়ান্টকে আকৃষ্ট করতে নিজস্ব বিনিয়োগ তহবিলের ঘোষণা দিয়েছে ইতালি। রয়টার্স