এমএক্সের শর্ট ভিডিও প্লাটফর্ম অধিগ্রহণ করতে যাচ্ছে ভারতের শেয়ারচ্যাটের মালিকানা প্রতিষ্ঠান মহল্লা টেক প্রাইভেট লিমিটেড। ৭০ কোটি ডলারে এ অধিগ্রহণ সম্পন্ন হতে পারে বলে অবগত দুটি সূত্রে জানা গেছে। খবর রয়টার্স।

ভিডিও শেয়ারিং প্লাটফর্মে প্রতিযোগিতার পাশাপাশি জনপ্রিয়তা ও বিদেশ বিনিয়োগের হার বাড়ায় এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। ভারত-চীন সীমান্ত দ্বন্দ্বের মুখে ২০২০ সালে নয়াদিল্লি দেশটিতে বাইটড্যান্সের টিকটকসহ বেশকিছু চাইনিজ অ্যাপ বন্ধ করে দেয়। এর পর থেকে ভারতে নিজস্ব শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম জনপ্রিয়তা পেতে শুরু করে।

টিকটক নিষিদ্ধের পর শেয়ারচ্যাটের মালিকানা প্রতিষ্ঠান মহল্লা টেক মজ নামের শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ চালু করে। বর্তমানে প্লাটফর্মটিতে ১৬ কোটি ব্যবহারকারী রয়েছে।