সাশ্রয়ী ও মিডরেঞ্জের পাশাপাশি প্রিমিয়াম ক্যাটাগরিতে চিপ উৎপাদনের উদ্যোগ নিয়েছে মিডিয়াটেক। মূলত মিডিয়াটেকসহ বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনের পাশাপাশি এবার প্রিমিয়াম ক্রোমবুকের জন্য কম্পানিও ১৩৮০ চিপসেটের ঘোষণা দিয়েছে মিডিয়াটেক। নতুন চিপের মাধ্যমে প্রতিষ্ঠানটি বর্তমানে প্রিমিয়াম সেগমেন্টে প্রবেশের চেষ্টা করছে।
মিডিয়াটেকের দাবি কম্পানিও ১৩৮০ চিপসেটটি অধিক কার্যক্ষমতাসম্পন্ন ও বিদ্যুৎসাশ্রয়ী। এতে চারটি আর্ম করটেক্স এ৭৮ কোরের অক্টাকোর সিপিইউ রয়েছে। যার সর্বোচ্চ গতি ৩ গিগাহার্টজ।










