আইওএস প্লাটফর্মে ১৮ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য কিছুদিন আগে টিপ জার ফিচার চালু করেছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও ফিচারটি চালু করেছে প্লাটফর্মটি। এ ফিচারের মাধ্যমে যদি কোনো ব্যবহারকারী বিনোদনমূলক, তথ্যবহুল টুইট দেখতে পান, তাহলে পোস্টদাতার ক্যাশ অ্যাপ, প্যাট্রিয়ন, পেপাল, ব্যান্ডক্যাম্প ও ভেনমোতে সরাসরি অর্থ পাঠাতে পারবেন। মে মাসে প্রথম ফিচারটি চালু করে টুইটার। এনগ্যাজেট
অ্যান্ড্রয়েডে টিপ জার ফিচার আনল টুইটার
আইওএস প্লাটফর্মে ১৮ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য কিছুদিন আগে টিপ জার ফিচার চালু করেছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার।










