‘‌বণিক বার্তা-রাজা মেটাল বিশ্বকাপ ক্রিকেট কুইজ-২০২৩’-এর ড্র গতকাল বণিক বার্তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এ কুইজের প্রথম পুরস্কার একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন জিতেছেন যশোরের ফেরদৌসী বেগম।

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, রাজা মেটালের সিইও মো. নজরুল ইসলাম, মাহাবুব আলম (ব্যবস্থাপক, এইচআর অ্যান্ড অ্যাডমিন), আসিফুল ইসলাম (সহকারী ব্যবস্থাপক, করপোরেট সেলস অ্যান্ড মার্কেটিং)।

বণিক বার্তার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. মঞ্জুর হোসাইন (বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান), আমিনুল ইসলাম (হেড অব বিসিসি অ্যান্ড ই), সুমন কুমার দে (সিনিয়র ম্যানেজার, এইচআর অ্যান্ড অ্যাডমিন), সাইফুল ইসলাম বাপ্পী (জয়েন্ট নিউজ এডিটর), শানজিদ অর্ণব (জ্যেষ্ঠ সহসম্পাদক), রকিবুল ইসলাম (জ্যেষ্ঠ সহসম্পাদক) প্রমুখ। 

বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ বলেন, ‘বণিক বার্তা-রাজা মেটালের এ কুইজ অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ কুইজে এত বেশিসংখ্যক মানুষ অংশ নিয়েছে, যা সত্যিই ঈর্ষণীয়। আমি বণিক বার্তা ও রাজা মেটালের কল্যাণ কামনা করছি।’

রাজা মেটালের সিইও মো. নজরুল ইসলাম বলেন, ‘খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। ক্রিকেট বিশ্বকাপের মতো বড় একটি ক্রীড়া আসরে বণিক বার্তা যে কুইজের আয়োজন করেছে আমরা তার সঙ্গী হতে পেরে আনন্দিত। আশা করি, ভবিষ্যতেও তাদের এমন উদ্যোগের সঙ্গে থাকব আমরা।’

‘‌বণিক বার্তা-রাজা মেটাল বিশ্বকাপ ক্রিকেট কুইজ-২০২৩’-এর প্রথম পুরস্কার বিজয়ীর নামটি তুলেছেন কায়সার হামিদ। প্রথম পুরস্কার বিজয়ীর নাম ফেরদৌসী বেগম। দ্বিতীয় পুরস্কার রেফ্রিজারেটর জিতেছেন ঢাকার সানজিদা। এছাড়া তৃতীয় পুরস্কার (স্মার্টফোন) জিতেছেন সালমা আক্তার ও চতুর্থ পুরস্কার (মাইক্রোওয়েভ ওভেন) পাচ্ছেন প্রতীক। পঞ্চম ও ষষ্ঠ পুরস্কার দুটি করে। পঞ্চম পুরস্কার (রাইস কুকার) বিজয়ী দুজন হলেন (প্রথম) মো. রাজু ও (দ্বিতীয়) আরাফ উদ্দিন এবং ষষ্ঠ পুরস্কার (ব্লেন্ডার) বিজয়ী দুজন হলেন (প্রথম) উজ্জ্বল কুমার নাথ ও (দ্বিতীয়) রোমানা। এছাড়া সপ্তম পুরস্কার (ইয়ারবাড) জিতেছেন একরামুল হক।