রাশিয়া ও বেলারুশের যেসব
অ্যাথলেট কোয়ালিফাই করেছেন তারা আগামী বছরের প্যারিস অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার
সুযোগ পাবেন, তবে সেটি তাদের দেশের পতাকায় নয়, খেলবেন নিরপেক্ষ পতাকা নিয়ে। আজ শুক্রবার
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।
তাদের জন্য অংশগ্রহণের
শর্ত হলো—খেলতে হবে নিজ দেশের পতাকা, জাতীয় সঙ্গীত আর কোনো ধরণের প্রতীক ছাড়া।
২০২২ সালের ফেব্রুয়ারিতে
ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। এ যুদ্ধে তাদের অন্যতম সহযোগী দেশ বেলারুশ। ফলে রাশিয়া
ও বেলারুশকে নিষিদ্ধ করে আইওসি। যদিও এবার ওই দুটি দেশের অ্যাথলেটদের খেলার অনুমতি
দেয়া হলো, যাকে আইওসি বলছে ‘মানবিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন’ হিসেবে।
রাশিয়া ও বেলারুশের ওপর
নিষেধাজ্ঞা বহাল রাখা না হলে অলিম্পিক গেমস বয়কটের হুমকি দিয়েছিল ইউক্রেন। যদিও ইউক্রেনের
ক্রীড়ামন্ত্রী ভাদিম হুত্তাসিত গত জুলাই মাসে জানান, তারা ওই হুমকি তুলে নেবেন যদি
রাশিয়া ও ইউক্রেনের অ্যাথলেটরা নিরপেক্ষ দেশের পতাকায় খেলে।
অলিম্পিক স্পোর্টস ফেডারেশন
গত সপ্তাহে আইওসিকে অনুরোধ জানায় যেন রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের নিরপেক্ষ পতাকা
নিয়ে খেলতে দেয়া হয়। তারই প্রেক্ষিতে অনুমতি দিল আইওসি।
২০২৪ সালের ২৬ জুলাই থেকে
১১ আগস্ট অনুষ্ঠিত হবে প্যারিস অলিম্পিক।










