২০০০
সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ১৪৩টি টেস্ট খেলে ২০টি জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সর্বশেষ
আজ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ক্রিকেট
খেলুড়ে দেশগুলোর মধ্যে শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকাকেই হারের স্বাদ দিতে পারেনি বাংলাদেশ।
আগামী
মাসে দুই টেস্টের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এবার কি তবে ভারতের
দূর্গেও হানা দেবে নাজমুল হোসেন শান্তর দল?
এখন
পর্যন্ত জিম্বাবুয়েকে ৮ ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজকে ৪ ম্যাচে, নিউজিল্যান্ডকে ২ ম্যাচে
এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের প্রত্যেককে
১ ম্যাচে হারিয়েছে বাংলাদেশ।
পাকিস্তানকে
এই প্রথম টেস্টে হারাল বাংলাদেশ। দেশের বাইরে এটা সপ্তম জয়, আর সব প্রতিপক্ষ মিলে ১৪৩তম
টেস্টে এটা বাংলাদেশের ২০তম জয়।










