হ্যামিল্টনে আজ রোববার
সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে পাকিস্তানকে ১৯৫ রানের বড় টার্গেট দিল নিউজিল্যান্ড। আগে
ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৪ রান তুলেছে কিউইরা।
নিউজিল্যান্ডের শুরুটা
ছিল বিধ্বংসী। ৫ ওভারেই তারা তুলে নেয় ৫৯ রান। ফিন অ্যালেনের ঝড়ো ব্যাটিংয়ে (৪১ বলে
৭৪ রান) ১১ ওভারশেষে দলটির সংগ্রহ ছিল ১২১/১! এরপরও তারা দুশ পায়নি শেষ দিকের ব্যর্থতায়,
কিংবা পাকিস্তানের দারুণভাবে ফিরে আসায়।
দলের ১১১ রানের সময় আহত
হয়ে মাঠ ছাড়েন কিউই দলনায়ক কেন উইলিয়ামসন (১৫ বলে ২৬ রান)। এরপর পাকিস্তানের বোলাররা
দুর্দান্ত বোলিং করলেও মিচেল স্যান্টনার (১৩ বলে ২৫), ড্যারিল মিচেল (১০ বলে ১৭) ও
গ্লেন ফিলিপসের (৯ বলে ১৩) ব্যাটে ভর করে ১৯৪ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। হারিস
রউফ তিনটি ও আব্বাস আফ্রিদি দুটি উইকেট নেন।
এর আগে অকল্যান্ডে প্রথম
টি২০ ম্যাচে হেরেছে পাকিস্তান। আগে ব্যাট করে ৮ উইকেটে ২২৬ রানের সৌধ গড়ে নিউজিল্যান্ড।
জবাব দিতে নেমে ১৮০ রানে গুটিয়ে যায় দলটি সফরকারীরা।
১৭ জানুয়ারি ডানেডিনের
ওটাগো ইউনিভার্সিটি ওভালে তৃতীয়, ১৯ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে চতুর্থ
ও একই মাঠে ২১ জানুয়ারি পঞ্চম ম্যাচ।










