সিডনিতে ভারতকে ৩৬ রানে অলআউট করে বড় ব্যবধানে হারানোর পরের ম্যাচেই হারের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ১৩১ রানে পিছিয়ে পড়া অসিরা আজ দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে হারিয়ে বসে ৬ উইকেট। ক্যামেরন গ্রিন (১৭) ও প্যাট কামিন্সের (১৫) দৃঢ়তায় সেখান থেকে স্বাগতিকরা দিন শেষ করে ১৩৩/৬ সংগ্রহ নিয়ে। যদিও ৪ উইকেট হাতে নিয়ে টিম পেইনের দলের লিড মাত্র দুই রানের।

আজ তৃতীয় দিন একটি পর্যায়ে মাত্র দুই রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে অসিরা। ম্যাথু ওয়েড (৪০), জো বার্নস (৪), মার্নুস লাবুশেন (২৮), স্টিভ স্মিথ (৮), ট্রাভিস হেড (১৭) ও পেইনকে (১) ফিরিয়েছে ভারতীয় বোলাররা। রবীন্দ্র জাদেজা ২টি এবং জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্র অশ্বিন ১টি করে উইকেট নেন। 

এর আগে অধিনায়ক অজিঙ্কা রাহানের সেঞ্চুরিতে ভর দিয়ে প্রথম ইনিংসে ৩২৬ রান তোলে বিরাট কোহলিবিহীন ভারত। ২২৩ বলে ১২ বাউন্ডারিতে ১১২ রান করেন রাহানে। এছাড়া জাদেজা ৫৭ ও শুভমান গিল ৪৫ রান করেন। 

তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

ক্রিকইনফো