নবাগত নোয়াখালী এক্সপ্রেস আজ সিলেটে নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ১২৫ রানের টার্গেট দেয়। আগে ব্যাট করত নেমে ৮ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে তারা। এ টার্গেট তাড়া করতে নেমে রাজশাহী ৪ উইকেটে জিতেছে ১৩ বল বাকি থাকতে। এটা রাজশাহীর তিন ম্যাচে দ্বিতীয় জয়, আর নোয়াখালী টানা তিন ম্যাচে হারল।

রিপন মন্ডল ১৩ রানে ৪ উইকেট নিয়ে নোয়াখালীকে অল্প রানে আটকে দেন। এছাড়া তানজিম হাসান সাকিব ২টি উইকেট নেন। নোয়াখালীর হয়ে হায়দার আলী ২৮ বলে ৩৩ ও মাস সাদাকাত ১৯ বলে ২৫ রান করেন। ম্যাচসেরা হয়েছেন রিপন মন্ডল।

টানা দুই ম্যাচে হারের পর নেতৃত্বে পরিবর্তন এনেছে নোয়াখালী। সৈকত আলীর জায়গায় আজ নেতৃত্ব দেন পাকিস্তানি খেলোয়াড় হায়দার আলী। সৈকত দলেও জায়গা হারিয়েছেন। যদিও দলের ফল পাল্টায়নি।