রাওয়ালপিন্ডিতে
সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারানো বাংলাদেশ আইসিসি
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলেও দিয়েছে বড় এক লাফ। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে টপকে
উঠে গেছে ছয় নম্বরে। দক্ষিণ আফ্রিকা সাত ও পাকিস্তান আটে অবস্থান করছে।
৫
টেস্ট খেলে দুটি জয় পাওয়া বাংলাদেশের পয়েন্ট ২৪, শতকরা হিসেবে যা ৪০%। রাওয়ালপিন্ডি
টেস্টে হেরে যাওয়া পাকিস্তান ৩০.৫৬% পয়েন্ট নিয়ে নেমে গেছে আট নম্বরে। বাংলাদেশের সমান
৪০ শতাংশ পয়েন্ট পাঁচ নম্বরে থাকা শ্রীলংকার।
৯
ম্যাচে ৬ জয় পাওয়া ভারত ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, ১২ ম্যাচে ৮ জয় পাওয়া
অস্ট্রেলিয়া ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে, ৬ ম্যাচে ৩ জয় পাওয়া নিউজিল্যান্ড ৩৬ শতাংশ
পয়েন্ট নিয়ে তিনে, ১৪ ম্যাচে ৭ জয় নিয়ে ৫০ শতাংশ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড চারে অবস্থান
করছে।
একটি
টেস্ট জিতেলে পাওয়া যায় ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট। দলগুলোর
র্যাংকিং করা হয় মূলত মোট পয়েন্টের হিসেবে নয়, শতকরা পয়েন্টের হিসেবে। উল্লেখ্য, স্লো-ওভার
রেটের কারণে পয়েন্ট কর্তন করা হয়।










