ফিফা বিশ্বকাপ ২০২৬ আসরের ড্র আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ আসরে অংশ নেবে ৪৮টি দল। এর আগে ১৯৯৪ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা ও মেক্সিকোয়ও ম্যাচ অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছিল, ১৯৯৪ সালের মতো এবারো লাস ভেগাসে ড্র অনুষ্ঠান হবে। যদিও ট্রাম্প জানিয়ে দিলেন, ড্র হচ্ছে ওয়াশিংটনে।—বিবিসি