বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ ইংল্যান্ড ক্রিকেট দল আজ ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে নামছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর দুই দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে। এ সফরকে নতুন সূচনা হিসেবে দেখছেন ইংল্যান্ড দলনায়ক জস বাটলার। তিনি বলেন, ‘এটা অবশ্যই নতুন সূচনা। দলে কিছু মেধাবী ও আকর্ষণীয় খেলোয়াড় রয়েছে। তরুণ ছেলেগুলোর পারফর্ম করার জন্য সুযোগের প্রয়োজন ছিল। নতুন যাত্রার জন্য ওয়েস্ট ইন্ডিজ দারুণ এক জায়গা এবং ছেলেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
ওয়ানডেতে নতুন সূচনা দেখছেন বাটলার
বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ ইংল্যান্ড ক্রিকেট দল আজ ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে নামছে।










