টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ। আজ বুধবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় ১২ টা ১০ মিনিটে নিউজিল্যান্ডের নেপিয়ারে স্বাগতিকদের বিপক্ষে ফিল্ডিং করতে মাঠে নামছে বাংলাদেশ।
এর আগে একই মাঠে একদিনের আন্তর্জাতিক তৃতীয় ম্যাচে টাইগারদের বোলিংয়ে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ডের ব্যাটাররা। মাত্র ৯৮ রানে অলআউট হয়েছিলো তারা। মাত্র ১ উইকেট হারিয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিলো শান্ত বাহিনী।
সেই একই মাঠে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কেন উইলিয়ামসনের ইনজুরির কারণে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল মিচেল স্যান্টনার।
বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
নিউজিল্যান্ড একাদশ- টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।










