বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ত্রয়োদশ বিশ্বকাপ
খেলতে নামে হট ফেভারিট হিসেবে। সেই দলটি প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে এ মুহূর্তে
পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচে সমান দুই পয়েন্ট নিয়ে আট নম্বরে
শ্রীলংকা। বর্তমান ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে এখান থেকে ফিরে এসে সেমিফাইনালের
ট্রেন করা কঠিনই। অসম্ভবও না। পরের পাঁচটি কিবা চারটি ম্যাচ জিতলে সেমিফাইনালের টিকিট
মিলতেও পারে। এই আশা নিয়েই আজ বেঙ্গালুরুতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলংকা। ম্যাচ
শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে।
নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে শুরু চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।
ধর্মশালায় পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিতলেও আফগানিস্তানের কাছে হেরে অঘটনের শিকার
হয় তারা। আর দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয় জস বাটলারের দল। মুম্বাইতে
তাদের বিপক্ষে ৩৯৯ রানের সৌধ গড়ে ২২৯ রানের বিশাল জয় পায় প্রোটিয়ারা।
শ্রীলংকার শুরু দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হওয়ার মধ্য
দিয়ে। এইডেন মার্করামের ৪৯ বলের সেঞ্চুরিতে ভর করে ৪২৮ রান তোলে প্রোটিয়ারা। জবাবে
সিংহলিজরা ৩২৬ রানে অলআউট হয়। এরপর পাকিস্তানের কাছে ৬ উইকেটে ও অস্ট্রেলিয়ার কাছে
৫ উইকেটে হেরেছে সিংহলিজরা। চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় কুশল মেন্ডিসের
দল। তারা ৫ উইকেটে হারায় নেদারল্যান্ডসকে।
আজ দ্বিতীয় জয়ের খোঁজে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে
খেলতে নামছে ইংল্যান্ড ও শ্রীলংকা উভয় দলই।
ইংল্যান্ডের আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে
নিজেদের প্রথম ম্যাচ হারার রেকর্ডটা ছিল শ্রীলংকার। ১৯৯৯ সালে স্বাগতিক ইংল্যান্ডের
কাছে তারা পরাজিত হয়। যদিও এরপর চার দেখায় চারবারই এবং সর্বশেষ ছয়বারের মোকাবেলায় পাঁচবার
জয় পায় শ্রীলংকা। এখন পর্যন্ত বিশ্বকাপে ১১ বারের দেখায় ইংল্যান্ড ৬টি ও শ্রীলংকা ৫টি
জিতেছে।
খারাপ ফর্মের সঙ্গে ইংল্যান্ডের নতুন দুশ্চিন্তার নাম
চোট। ইনফর্ম পেসার রিস টপলি চোটে পড়ে ছিটকে গেলেন। তার জায়গায় ডাকা হয়েছেন ব্রাইডন
কার্সকে। যদিও আজই তিনি সুযোগ পাবনে না হয়তো। ক্রিস ওকস ফিরতে পারেন টপলির জায়গায়।
এদিকে, শ্রীলংকার পেসার মাথিসা পাথিরানার চোটে জরুরি ডাকা হয়েছে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো
ম্যাথুজকে। যদিও গত আড়াই বছরে মাত্র তিনটি ওয়ানডে খেলা ম্যাথুজের ভূমিকা কী, হবে, সেটি
অনিশ্চিত। নেদারল্যান্ডস ম্যাচে বসে থাকা দুনিত ভেল্লালাগে আজ আবার ফিরতে পারেন একাদশে।










