করোনা মহামারীতে বিপর্যস্ত ভারত। এর মধ্যেই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে গত কয়েকদিনের সংক্রমণ এবং মৃত্যুর ভয়াল চিত্র ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে। এরই মধ্যে চলতি বছরের আইপিএলের ইতি টেনে পরিবারের কাছে ফেরার কথা জানিয়েছেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দন অশ্বিন। ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি চলতি বছরের আইপিএলের ইতি টেনেছেন অন্য দেশের খেলোয়াররাও। খবর বিবিসি ও এনডিটিভি।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা এবং কেইন রিচার্ডসন ইতোমধ্যেই তাদের সতীর্থ অ্যান্ড্রু টাইয়ের সঙ্গে ঘরে ফেরার মিশনে যোগ দিয়েছেন। চলতি বছরের আইপিএলের এখানেই ইতি টেনে দ্রুত দেশে ফিরেছেন তারা। রাজস্থান রয়েলেসের সঙ্গে চুক্তিবদ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু টাই রোরবার সিডনির উদ্দেশে পাড়ি জমিয়েছেন। এসময় তিনি জানান, করোনায় ভারতে মৃত্যুর ভয়াল চিত্র এবং অস্ট্রেলিয়ার সীমন্ত বন্ধ হয়ে যাওয়ায় শঙ্কায় তিনি দেশে ফিরে যাচ্ছেন। 

এদিকে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইংলিশ ক্রিকেটারদের আইপিএল ছাড়ার বিষয়ের সিদ্ধান্ত খেলোয়ারদের ওপর ছেড়ে দেয়া হয়েছে।

গত টানা ছয়দিন ধরে ভারতে দৈনিক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখেরও বেশি। এর মধ্যেই একদিনে আক্রান্তের বিশ্বরেকর্ডে পৌঁছেছে ভারত। 

রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরু জানিয়েছে, চলতি মৌসুমের জন্য আর তাদের স্পিনার অ্যাডাম জাম্পা এবং পেস বোলার রিচার্ডসনকে পাচ্ছেন না তারা। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া দেশে ফিরছেন তারা। 

জানা যায়, করোনায় ভয়াবহ পরিস্থিতেতে ভারতের প্রধানমন্ত্রীর পরিষেবা তহবিলে ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অর্থসহায়তা প্রদান করেছেন কোলকাতা নাইট রাইডার্সের পেসার প্যাট কামিন্স। এর পাশপাশি সর্তর্থ খেলোয়ারদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার।