পাকিস্তানের
বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে
জিততে বাংলাদেশকে করতে হবে মাত্র ৩০ রান। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ১৪৬ রানে অলআউট
হয়ে গেলে ছোট এই টার্গেটের সামনে পড়ে নাজমুল হোসেন শান্তর দল।
এর
আগে ১৩ টেস্টে মুখোমুখি হয়ে কখনই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। ১২টি জয় পায়
পাকিস্তান, আর ড্র হয় একটি ম্যাচ। অবশেষে ১৪তম ম্যাচে প্রথম জয় পেতে যাচ্ছে বাংলাদেশ।
এটা হবে ১৪৩তম টেস্টে বাংলাদেশের ২০তম জয়।
এখনো
ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে টেস্টে হারাতে পারেনি বাংলাদেশ।
মেহেদী
হাসান মিরাজ চারটি, সাকিব আল হাসান তিনটি উইকেট নিয়ে পাকিস্তানকে অল্প রানেই আটকে দেন।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন মোহাম্মদ রিজওয়ান।










