গোয়ালিয়রে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলতে পেরেছে বাংলাদেশ। লিটন দাস ৪ রানে ও পারভেজ হোসেন ইমন ৮ রান করে ফিরে যান সাজঘরে। এরপর দ্রুততম সময়ের মধ্যে তাওহীদ হৃদয় (১২) ও মাহমুদউল্লাহ (১) আউট হয়ে গেলে বিপদে পড়ে সফরকারীরা। জাকের আলী দুর্দান্ত এক ছক্কায় ভালো কিছুর ইঙ্গিত দিলেও ৮ রানে বিদায় ঘটে তারও। এ প্রতিবেদন লেখার সময় ১০ ওভারশেষে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৬৪/৫। নাজমুল হোসেন শান্ত ২৪ ও মেহেদী হাসান মিরাজ ৬ রানে ব্যাট করছিলেন।
টি-টোয়েন্টি সিরিজ
৫৭ রানে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন
আপডেট
হতাশ করেন বাংলাদেশের ব্যাটাররা
২ years aআগে
প্রথম টি-টোয়েন্টিতে ১২৭ রানে অলআউট বাংলাদেশ
গোয়ালিয়রে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ভারতের জয়ের টার্গেট ১২৮ রান।










