জানা গেছে, ভোটের আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন জেলা-বিভাগ ও সংস্থার ক্যাটাগরির চারজন পরিচালক। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজশাহী বিভাগ থেকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম, রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আহমেদ, সিলেট থেকে বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হবেন।
জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে আর রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন।
শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হন। এ বিভাগের একমাত্র বৈধ প্রার্থী সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর তিনি। সিরাজউদ্দিন আগেও বিসিবির পরিচালক ছিলেন। বিপিএলের প্রথম আসরে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ছিলেন তিনি।









