পাকিস্তান শাহিনস দলের কাছে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাটিংয়ে নেমে ১৮৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এরপর উসমান খান (৬০ বলে ৮৭) ও হাসিবুল্লাহর (৮১ বলে ৭৩) ব্যাটে ভর করে ২৭.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শাহিনস।

 

ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভালে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩৬ ওভারে ১৮৩ রান তুলে অলআউট হয়ে যায় সফরকারীরা। সাইফ হাসান ৪৭ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৮ ও রিশাদ হোসেন ৩৮ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪০ রান করেন। পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস আফ্রিদি ৩৮ রানে ৫টি, মেহরান খান ২৯ রানে ও জাহানাবাদ খান ৫১ রানে ২টি উইকেট নেন। এই রান দিয়ে স্বাগতিকদের আটকানো যায়নি।   

 

পাকিস্তান শাহিনসের সঙ্গে এর আগে দুটি চারদিনের ম্যাচে মুখোমুখি হয়ে ড্র করতে সমর্থ হয় বাংলাদেশ ‘এ’ দল। ওই দুটি ম্যাচে ‘এ’ দলকে নেতৃত্ব দেন এনামুল হক বিজয়। এবার পাকিস্তান শাহিনস দলের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্বে দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সংক্ষিপ্ত ভার্সনের তারকা ব্যাটার তাওহিদ হৃদয়। আজ তিনি করেছেন ১৪ বলে ১৩ রান। এছাড়া মোসাদ্দেক হোসেন ১, জাকের আলী ৫, মোহাম্মদ নাইম ৬ ও সৌম্য সরকার ৯ রান করেন।

 

আগামী বুধবার দ্বিতীয় ও শুক্রবার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।