আগামীর
লিওনেল মেসি ক্লদিও এচেভেরি ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে
সেমিফাইনালে তোলার পরই তাকে ঘিরে উন্মাদনার সৃষ্টি হয়। কারো কারো মতে, তিনি মেসি ও
দিয়েগো ম্যারাডোনার যোগ্য উত্তরসুরি। যদিও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপটা জেতা হলো না এচেভেরির।
আজ ইন্দোনেশিয়ার সুরাকার্তায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে জার্মানির
কাছে ৪-২ গোলে হেরে হৃদয় ভেঙেছে মেসির দেশের কিশোরদের।
এর
আগে মূল খেলাটি ৩-৩ গোলে অমীমাংসিত ছিল। আর্জেন্টিনার অগাস্টিন রবার্তো হ্যাটট্রিক
করেও দলকে জেতাতে পারেননি। জার্মানির প্যারিস জসুয়া ব্রানার জোড়া গোল ও মোরেস্টেড
একটি গোল করেন।
আজ
সন্ধ্যার ম্যাচে আফ্রিকার দল মালিকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের
টিকিট কাটে ফ্রান্স। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া ফরাসি কিশোররা দ্বিতীয়ার্ধে
দারুণভাবে ম্যাচ ফেরে।
২
ডিসেম্বর অল-ইউরোপিয়ান ফাইনালে মুখোমুখি হবে জার্মানি ও ফ্রান্স।
ফাইনালের আগ পর্যন্ত
আর্জেন্টিনার অগাস্টিন রবার্তো ৮ গোল করে চার্টের শীর্ষে ও এচেভেরি ৭ গোল করে চার্টের
দুইয়ে অবস্থান করছেন। রবার্তো গোল্ডেন বুট পাওয়া প্রায় নিশ্চিতই। যদিও দেশকে অধরা
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ এনে দেয়া হলো না তাদের।










