দর্শকের মৃত্যুতে স্থগিত হয়েছে লা লিগার অ্যাথলেটিক বিলবাও ও গ্রানাডার মধ্যকার ম্যাচটি। গতকাল রোববার (১০ ডিসেম্বর) নুয়েভো লস কারমেনেস ফুটবল স্টেডিয়ামে খেলা চলাকালে এক দর্শকের মৃত্যুতে এই সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। খেলার বাকি অংশ আজ সোমবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা। খবর বিবিসি।

গতকাল রোববার খেলার ১৭ মিনিটে গ্যালারিতে এক সমর্থকের কার্ডিয়াক অ্যাটাক হয়। পরবর্তীতে প্যারামেডিক কর্মকর্তারা তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করলে কর্তৃপক্ষ খেলা থামিয়ে দেন।

এদিনের খেলায় অ্যাথলেটিক ১-০ গোলে এগিয়ে রয়েছে।

খেলার বাকি অংশ দেখতে পুনরায় টিকিট সংগ্রহের প্রয়োজন নেই বলেও জানান লা লিগা কর্তৃপক্ষ।

ভক্তের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে গ্রানাডা টিম। 

গ্রানাডা টিমের গোলরক্ষক উনাই সাইমন ভক্তদের চিৎকারে ওই দর্শকের মৃত্যুর খবর জানতে পারেন। এর কয়েক মিনিট পর দুই দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে যান।