লাতিন মহাদেশের প্রথম দল হিসেবে ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ^কাপের টিকিট পেল ব্রাজিল। পাঁচবারের বিশ^চ্যাম্পিয়নরা আজ ভোরে ঘরের মাঠে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে এই যোগ্যতা অর্জন করে।
সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে অনুষ্ঠিত ম্যাচে ৭২ মিনিটে ব্রাজিলের জয়সূচক একমাত্র গোলটি করেন লুকাস পাকেতা।
তার শটটি কলম্বিয়ান গোলকিপার ডেভিড ওসপিনার হাতের নাগালে এলেও তিনি তা রুখতে পারেননি।
১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লাতিন মহাদেশের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্জেন্টিনার চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে সেলেসাওরা।
কাল ভোরে উরুগুয়ের মাঠে খেলবে লিওনেল মেসির দল।
ঘরের মাঠে এ নিয়ে টানা ১১ ম্যাচ জিতল ব্রাজিল, যা লাতিন মহাদেশের রেকর্ড।
এই ম্যাচে আরেক রেকর্ড গড়েছে সেলেসাওরা।
বিশ^কাপ বাছাইয়ে টানা ১০ ম্যাচে কোনো গোল হজম করেনি তারা।
চতুর্থ স্থানধারী চিলির চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে ব্রাজিল, যারা আজ ভোরে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে। প্যারাগুয়ের গোলকিপার অ্যান্টনি সিলভা আত্মঘাতী গোল করেন। প্রথম ১০ ম্যাচে মাত্র এক জয় পাওয়া চিলির এটা টানা তৃতীয় জয় এবং এই জয়ে ১৬ পয়েন্ট হলো অ্যালেক্স সানচেজদের।
তাদের সমান ১৬ পয়েন্ট কলম্বিয়া, উরুগুয়েরও।
উরুগুয়ে এক ম্যাচ কম খেলেছে। চতুর্থ চিলি ও পঞ্চম কলম্বিয়ার পক্ষে ব্রাজিলকে ধরা আর কোনোভবেই সম্ভব নয়। এদিকে, আজ ভোরে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে তিনে থাকল একুয়েডর।
লাতিন মহাদেশ থেকে টেবিলের শীর্ষ চারটি দল সরাসরি বিশ^কাপের টিকিট পাবে, পঞ্চম স্থানধারী দল খেলবে মহাদেশীয় প্লে-অফ।
কাল ভোরে উরুগুয়েকে ও ঘরের মাঠে পরের ম্যাচে ব্রাজিলকে হারালে কাতারের টিকিট কাটবে লিওনেল মেসির আর্জেন্টিনা।










