বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আজ মঙ্গলবার অতিথি দল কুয়েতকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নিল। এটা সাফের ১৪ আসরে ভারতের নবম শিরোপা। দ্বিতীয় সর্বোচ্চ দুটি শিরোপা আছে মালদ্বীপের। এছাড়া বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান একবার করে শিরোপার স্বাদ পেয়েছে।

 

আজ ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলাশেষে ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। এরপর টাইব্রেকারে জয় নিশ্চিত করে স্বাগতিক ভারত।

 

সেমিফাইনালে কুয়েত অতিরিক্ত সময়ের খেলায় হারায় বাংলাদেশ, আর ভারত টাইব্রেকারে হারিয়েছে লেবাননকে।

 

টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ গোল করেছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।