বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আজ শুক্রবার তৃতীয় দিন প্রথম সেশনেও খেলা শুরু সম্ভব হয়নি। বেলা ১২টায় শুরু হয় দ্বিতীয় সেশনের খেলা। এ প্রতিবেদন লেখার সময় অতিথি দলের সংগ্রহ ছিল ৯৭/৭। গ্লেন ফিলিপস ৪০ ও কাইল জেমিসন শূন্য রানে ব্যাট করছিলেন। তারা ৭৫ রানে পিছিয়ে ছিল। 

৫ উইকেটে ৫৫ রান নিয়ে খেলতে নেমে কিউইদের ভালোই টানছিলেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। দলের রান যখন একশর কাছাকাছি তখন মিচেলকে সাজঘরে ফেরান নাঈম হাসান। তার বলে ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে ক্যাচ দেন তিনি। পরের ওভারে মিচেল স্যান্টনারকে শিকার করেন নাঈম।

প্রথম দিন ১৭২ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে কিউইরা ৫ উইকেটে ৫৫ রান তুলে প্রথম দিন মাঠ ছাড়ে।