রাওয়ালপিন্ডিতে
সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
ক্রিকেট দল। ৩০ রানের ছোট লক্ষ্যটা বাংলাদেশ ছুঁয়েছে ৬.৩ ওভারে, কোনো উইকেট না হারিয়ে।
এই প্রথম টেস্টে পাকিস্তানকে হারাল টাইগাররা, পাকিস্তানের মাঠেও ছয়বারের চেষ্টায় প্রথম।
এর
আগে ১৩ টেস্টে মুখোমুখি হয়ে কখনই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। ১২টি জয় পায়
পাকিস্তান, আর ড্র হয় একটি ম্যাচ। অবশেষে ১৪তম ম্যাচে প্রথম জয় পেল বাংলাদেশ। এছাড়া
সব প্রতিপক্ষ মিলে ১৪৩তম টেস্টে এটা বাংলাদেশের ২০তম জয়।
বাকি
থাকল এখন শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। ওই দুটি দেশকে হারাতে পারলেই সব দেশের বিপক্ষে
জয় পাওয়া হবে টাইগারাদের।
১
উইকেটে ২৩ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান আজ রোববার পঞ্চম ও শেষ দিন ১৪৬ রানে গুটিয়ে
যায়। মেহেদী হাসান মিরাজ চারটি, সাকিব আল হাসান তিনটি উইকেট নিয়ে পাকিস্তানকে অল্প
রানেই আটকে দেন। এছাড়া শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাভিদ রানা একটি করে উইকেট নেন।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন মোহাম্মদ রিজওয়ান।
এরপর
জাকির হাসান (১৫*) ও সাদমান ইসলামের (৯*) ব্যাটে ভর দিয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
এ
নিয়ে পঞ্চম দেশে টেস্ট জিতল বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলংকা
ও নিউজিল্যান্ডের মাঠে টেস্ট জয়ের কৃতিত্ব দেখায় টাইগাররা। এবার ক্রিকেটের অন্যতম পরাশক্তি
পাকিস্তানের মাঠেও এলো ঐতিহাসিক জয়।
১৯১
রানের ইনিংস খেলে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়েছেন বাংলাদেশের ৩৭ বছর বয়সী ব্যাটার মুশফিকুর
রহিম।
সংক্ষিপ্ত
স্কোর
পাকিস্তান:
৪৪৮/৬/ডি. ও ১৪৬। বাংলাদেশ: ৫৬৫ ও ৩০/০। ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।










