ইংলিশ প্রিমিয়ার
লিগে আজ রোববার ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারের লজ্জা দিয়েছে লিভারপুল।
কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ দুটি ও মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ একটি গোল করে
জিতিয়েছেন লিভারপুলকে।
এই জয়ের পর
৩ ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠল লিভারপুল। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে
শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, যারা শনিবার আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে
ভর করে ৩-১ গোলে হারায় ওয়েস্ট হ্যামকে।
ম্যানইউ ৩
ম্যাচের ২টিতে হেরেছে, জিতেছে ১ ম্যাচে।
এটা ছিল দুই
ডাচ কোচের লড়াই। লিভারপুল কোচ আর্নে স্লট ও ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগ উভয়ই ডাচ। দুজনের
লড়াইয়ে জয় পেলেন সদ্যই লিভারপুলের দায়িত্ব নেয়া স্লট।










