রাওয়ালপিন্ডি
টেস্টে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান
১৭১ রানে অপরাজিত থাকেন। এর আগে ১৪১ রানের দুর্দান্ত এক নক খেলেন সহ-অধিনায়ক সৌদ শাকিল।
জবাব দিতে নেমে ১০ ওভারে বিনা উইকেটে ২১ রান তুলেছে বাংলাদেশ। সাদমান ইসলাম ১২ ও জাকির
হাসান ৯ রানে ব্যাট করছিলেন।
বুধবার
প্রথম দিন শেষ বিকেলে ও আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন প্রায় দুই সেশন বাংলাদেশকে দীর্ঘ
হতাশায় ডুবিয়ে রাখেন শাকিল ও রিজওয়ান। জোড়া সেঞ্চুরিতে স্বাগতিকদের রান নিয়ে যান তিনশ
ছাড়িয়ে। অবশেষে ২৪০ রানের দীর্ঘ এই জুটি ভেঙে স্বস্তি এনেছেন মেহেদী হাসান মিরাজ (৩৫৪/৫)।
দুজন ৬৩.৫ ওভার খেলেন।
শাকিল
সাজঘরে ফেরার পর আগা সালমানকে (১৯) নিয়ে ৪৪ ও শাহিন শাহ আফ্রিদিকে (২৯) নিয়ে ৫০ রান
যোগ করেন রিজওয়ান। ২৩৯ বলে ১১টি চার ও তিনটি ছক্কায় ১৭১ রান করেন রিজওয়ান। আফ্রিদি
২৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের
হয়ে হাসান মাহমুদ ৭০ রানে ও শরিফুল ইসলাম ৭৭ রানে দুটি করে উইকেট নেন। সাকিব আল হাসান
ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন।










