উইম্বলডনে টানা তৃতীয় শিরোপা থেকে আর একটি জয় দূরে কার্লোস আলকারাজ। গতকাল প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজকে ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৬) গেমে হারিয়েছেন এ স্প্যানিশ সুপারস্টার।
টানা ২৪ ম্যাচে জিতলেন ২২ বছর বয়সী আলকারাজ। আগামীকাল ফাইনাল। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হন ইয়ান্নিক সিনার ও নোভাক জোকোভিচ।
গতকাল জয় শেষে আলকারাজ বলেন, ‘আমি জয়রথ নিয়ে ভাবছি না। এমনকি ফল নিয়েও ভাবছি না। ভাবছি কেবল আমার স্বপ্ন নিয়ে।’










