বিশ্বকাপ ও এশিয়ান কাপ টুর্নামেন্টের যৌথ বাছাইপর্বের ম্যাচে আজ কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘ই’ গ্রুপের এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বর্তমান
ফর্ম ও
র্যাংকিং বিচারে
বাংলাদেশের চেয়ে
বেশ এগিয়ে
রয়েছে আফগানিস্তান।
দলটির ১৫
জনেরও বেশি
খেলোয়াড় ইউরোপের
বিভিন্ন লিগে
খেলে থাকেন।
এছাড়া বাংলাদেশ,
থাইল্যান্ড, ইন্দোনেশিয়া,
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন
দেশের লিগে
খেলা ফুটবলার
রয়েছেন এ
দলটিতে।
তাজিকিস্তানের
মাঠে প্রথম
লেগে বাংলাদেশকে
১-০
গোলে হারিয়েছে
আফগানিস্তান।
আজ দ্বিতীয়বারের
মতো মুখোমুখি
দল দুটি।
বাছাইপর্বে
নিজেদের বাকি
তিনটি ম্যাচ
দোহায় খেলবে
বাংলাদেশ। সোমবার
একই মাঠে
এশিয়ান পরাশক্তি
ভারতের মুখোমুখি
হবেন জামাল
ভূঁইয়ারা। ১৫
জুন শেষ
ম্যাচে তারা
খেলবেন ওমানের
বিপক্ষে।
৫
ম্যাচে মাত্র
১ পয়েন্ট
নিয়ে ‘ই’
গ্রুপের তলানির
দল বাংলাদেশ।
বাকি দুই
দল বর্তমান
এশিয়ান চ্যাম্পিয়ন
কাতার ও
ওমান। মধ্যেপ্রাচ্যের
এ দুটি
দলই টেবিলের
এক ও
দুইয়ে অবস্থান
করছে। কাতার
৬ ম্যাচে
১৬ পয়েন্ট
নিয়ে টেবিলের
শীর্ষে ও
ওমান ৫
ম্যাচে ১২
পয়েন্ট নিয়ে
দুইয়ে অবস্থান
করছে। আফগানিস্তান
৪ পয়েন্ট
নিয়ে তিনে
ও ভারত
৩ পয়েন্ট
নিয়ে চারে
অবস্থান করছে।
বাংলাদেশ
কাতারের কাছে
যথাক্রমে ২-০
ও ৫-০
গোলে এবং
ওমানের কাছে
৪-১
গোলে হেরেছে।
এছাড়া কলকাতা
যুব ভারতী
ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত
ম্যাচে ভারতের
সঙ্গে ১-১
গোলে ড্র
করে বাংলাদেশ।
৫ ম্যাচ
থেকে বাংলাদেশের
অর্জন ওই
এক পয়েন্টই।
দেখা যাক,
বাকি তিন
ম্যাচ থেকে
কোনো পয়েন্ট
অর্জন করতে
পারে কিনা
জেমি ডের
দল।
এখন চলছে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড। এখানে ৮ গ্রুপে ভাগ হয়ে খেলছে মোট ৪০টি দল। ৮ গ্রুপজয়ী ও চারটি সেরা রানার্সআপ দল সরাসরি বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ও ২০২৩ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উন্নীত হবে। গ্রুপের বাকি চারটি রানার্সআপ দল এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ রাউন্ডে অন্যদের সঙ্গে খেলবে। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলবে মোট ২৪টি দল।










