‘‌বণিক বার্তা-রাজা মেটাল ক্রিকেট বিশ্বকাপ কুইজ-২০২৩’-এর ড্র ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। গতকাল বণিক বার্তার কনফারেন্স রুমে কুইজে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা মেটালের পক্ষ থেকে মাহাবুব আলম (ব্যবস্থাপক, এইচ আর অ্যান্ড অ্যাডমিন) ও আসিফুল ইসলাম (সহকারী ব্যবস্থাপক, করপোরেট সেলস অ্যান্ড মার্কেটিং)। 

বণিক বার্তার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান প্রতিবেদক বদরুল আলম, জয়েন্ট নিউজ এডিটর সাইফুল ইসলাম বাপ্পি, বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান মো. মঞ্জুর হোসাইন, হেড অব বিসিসি অ্যান্ড ই আমিনুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (এইচ আর অ্যান্ড অ্যাডমিন) সুমন কুমার দে প্রমুখ। 

‌বণিক বার্তা-রাজা মেটাল ক্রিকেট বিশ্বকাপ কুইজের প্রথম পুরস্কার একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন জিতেছেন যশোরের ফেরদৌসী বেগম। দ্বিতীয় পুরস্কার রেফ্রিজারেটর জিতেছেন সানজিদা। এছাড়া তৃতীয় পুরস্কার (স্মার্টফোন) জিতেছেন সালমা আক্তার ও চতুর্থ পুরস্কার (মাইক্রোওয়েভ ওভেন) পেয়েছেন প্রতীক। পঞ্চম ও ষষ্ঠ পুরস্কার দুটি করে। পঞ্চম পুরস্কার (রাইসকুকার) বিজয়ী দুজন হলেন (প্রথম) মো. রাজু ও (দ্বিতীয়) আরাফ উদ্দিন এবং ষষ্ঠ পুরস্কার (ব্লেন্ডার) বিজয়ী দুজন হলেন (প্রথম) উজ্জ্বল কুমার নাথ ও (দ্বিতীয়) রোমানা। এছাড়া সপ্তম পুরস্কার (ইয়ারবাড) জিতেছেন একরামুল হক।

প্রথম পুরস্কার বিজয়ী ফেরদৌসী বেগমের পক্ষে তার স্বামী পুরস্কার গ্রহণ করেন। তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, ‘বিশ্বকাপে বণিক বার্তা ও রাজা মেটাল এমন আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাই। আশা করি, সব ধরনের খেলায় বণিক বার্তা এমন কুইজ প্রতিযোগিতার আয়োজন রাখবে।’ 

অতিথিদের পক্ষে রাজা মেটালের মাহাবুব আলম ও আসিফুল ইসলাম উভয়ই এই কুইজ প্রতিযোগিতা আয়োজনে বণিক বার্তা ও পাঠকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে তারা ভবিষ্যতে বণিক বার্তার এমন আয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।